৫ লাখ টাকা মুক্তিপণে ফিরলেন মোস্তাক, পাহাড়ে কেটেছে ৩ দিন

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মোস্তাক আহমদ (৩১) নামের এক দর্জি দোকানদার মুক্তিপণ দিয়ে পরিবারের কাছে ফিরে এসেছেন। ভুক্তভোগী মোস্তাক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আব্দুস শুক্কুরের ছেলে।

পরিবারের সদস্যদের দাবি, অপহরণকারীরা তাকে বাহারছড়ার একটি পাহাড়ি এলাকায় আটকে রেখেছিল। সেখানে তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। গত শনিবার (৮ আগস্ট) রাতে মুক্তিপণের ৫ লাখ টাকা পাওয়ার পর অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়।