এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তি কমেছে, এগিয়ে ছাত্রীরা

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ, এ বছর পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন। ফল প্রকাশের পর থেকে শিক্ষার্থীরা মোবাইল ফোনের এসএমএসসহ তিন মাধ্যমে ফলাফল জানতে পারছেন।

চলতি বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৭৬ জনে। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। সেই হিসাবে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৫৬ জন কমেছে।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এবার ৫২ হাজার ৭৮০ জন ছাত্র এবং ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী রয়েছে। অর্থাৎ, ছাত্রের তুলনায় ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। গত বছরের তুলনায় ছাত্র ও ছাত্রী উভয় ক্ষেত্রেই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ৫২ হাজার ৭৮০ জন, অর্থাৎ ছাত্রদের মধ্যে কমেছে ১২ হাজার ৬৩৬ জন। অন্যদিকে, গত বছর ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল, যা এবার কমে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮৯৬ জনে; অর্থাৎ ছাত্রীদের মধ্যে কমেছে ৯ হাজার ৭২০ জন।

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। যা গত বছর ছিলো ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।