বিশ্ববাজারে তেলের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। মঙ্গলবার (১১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৩ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৮১ ডলারে স্থির ছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৮২ দশমিক ২০ ডলার।

এর আগে সোমবার তেলের দাম হঠাৎ করেই ঊর্ধ্বমুখী হয়। ওই দিন ব্রেন্ট এবং ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বৃদ্ধি পায়, যা ৩১ জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে এই মূল্যবৃদ্ধির মূল কারণ হলো ইরানের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা। শান্তি চুক্তির জন্য ইরানের দেওয়া শর্তের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ দাবি করেছেন। ট্রাম্পের এই কঠোর অবস্থানের ফলে দ্রুত সমঝোতার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। এর ফলে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আশা ধূলিসাৎ হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।