ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬ ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি মশাখালী এলাকা ছেড়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী রেলওয়ে স্টেশনে স্থানীয়রা রেলপথ অবরোধ করেন। তাদের দাবি ছিল, মশাখালী স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে। এই অবরোধের ফলে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি আটকে পড়ে এবং সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, মশাখালী স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও যমুনা ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তারা যাতায়াতের ক্ষেত্রে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন। শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ যাত্রীদের সুবিধার জন্য তারা গত ১০ থেকে ১২ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তারা সাফ জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের বুঝিয়ে রেললাইন থেকে সরিয়ে নেওয়ার পর প্রায় এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ময়মনসিংহের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। SHARES অন্যান্য বিষয়: অবরোধট্রেনমশাখালীময়মনসিংহযমুনা এক্সপ্রেসরেলপথ