ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার পণ্য জব্দ প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চলা এই পৃথক অভিযানে প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর, কসবা, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল এই অভিযানগুলোতে অংশ নেয়। অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে উন্নতমানের ভারতীয় শাড়ি, মোবাইল ফোন, বাসমতি চাল, অলিভ অয়েল, জিরা, গরু, মোটরসাইকেল, যৌন উত্তেজক ট্যাবলেট, বাঁজি, গাঁজা এবং ইস্কাপ সিরাপ। উদ্ধার হওয়া এসব পণ্যের মোট বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৪ লাখ ১ হাজার ৫০০ টাকা। বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত পণ্যগুলো ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: কুমিল্লাচোরাচালানবিজিবিব্রাহ্মণবাড়িয়াসীমান্ত