ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঘোষণা ট্রাইব্যুনালের প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ মোট ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় এই রায় ঘোষণা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় প্রদান করেন। প্যানেলের অন্য দুই সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। SHARES অন্যান্য বিষয়: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালওবায়দুল কাদেরজুলাই গণঅভ্যুত্থানমৃত্যুদণ্ডমোহাম্মদ আলী আরাফাত