এশিয়ান গেমসে নারী দলের ম্যানেজার বিতর্কিত নওমি প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমিকে এশিয়ান গেমসের জন্য নারী ফুটবল দলের ম্যানেজার হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী মাসে জাপানে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য বাফুফে তার নাম বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কাছে পাঠিয়েছে। এর আগে সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন নওমির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছিল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) বাফুফেকে দেওয়া চিঠিতে অভিযোগ করেছিল যে, টুর্নামেন্ট চলাকালীন নওমি টিম হোটেলে মদ নিয়ে প্রবেশ করেছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে বাফুফে নির্বাহী সদস্য কামরুল ইসলাম হিলটনকে প্রধান করে তিন সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছিল। তবে প্রায় দুই মাস পেরিয়ে গেলেও কমিটি এখনও প্রতিবেদন জমা দেয়নি। তদন্ত কমিটির সদস্য ও অতিরিক্ত সচিব আতিকুর রহমান জানিয়েছেন, প্রায় এক মাস আগে তাদের শেষ সভা হয়েছিল। এমন পরিস্থিতিতে তদন্তাধীন থাকা সত্ত্বেও তাকে বড় কোনো টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় ক্রীড়াঙ্গনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২৩: ০০আপডেট : ১২ আগস্ট ২০২৬, ২৩: ০২ সবশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল। SHARES খেলাধুলা বিষয়: এশিয়ান গেমসখালিদ মাহমুদ নওমিনারী-ফুটবলবাফুফেশৃঙ্খলা ভঙ্গ