ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬ ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে শনিবার ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে। মাত্র ১৫ কিলোমিটার গভীরতায় আঘাত হানা এই ভূ-কম্পনের ফলে এলাকাটি কেঁপে ওঠে। ভূমিকম্পের পরপরই দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) সুনামি সতর্কতা জারি করে। সংস্থাটি জানিয়েছিল যে, ভূমিকম্পের প্রভাবে পূর্ব নুসা তেংগারা, পশ্চিম নুসা তেংগারা এবং দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে সুনামি আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করার কিছুক্ষণ পরই বিএমকেজি নতুন তথ্য জানায়। সংস্থাটি জানায়, ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পকে কেন্দ্র করে জারি করা সুনামি সতর্কতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: ইন্দোনেশিয়াপ্রাকৃতিক-দুর্যোগফ্লোরেসভূমিকম্পসুনামি