আদালতের বিষয়ে কথা বলার এখতিয়ার নেই: ইসি সচিব আখতার আহমেদ

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। এ সংক্রান্ত আইনি প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সচিব জানান, আদালতের বিচারাধীন কোনো বিষয় নিয়ে কথা বলার বা মন্তব্য করার এখতিয়ার তার নেই।