মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে বিশ্ববাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬ মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গ্রিনিচ মান সময় মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.১৪ ডলারে পৌঁছেছে। উল্লেখ্য, আগের সেশনে ব্রেন্টের দাম জুলাই মাসের শেষের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছিল। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৫.০৪ ডলারে। দিনের শুরুতে এর দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.৩৭ ডলারে উঠেছিল। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, তেহরান আরও আক্রমণাত্মক অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়ার পর উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ওয়াশিংটনও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ অবসানের কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসায় তেলের বাজারে এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার এই আশঙ্কা বিশ্ববাজারে তেলের দামকে আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। SHARES আন্তর্জাতিক বিষয়: আন্তর্জাতিক সংবাদজ্বালানি তেলতেলের-দামবিশ্ববাজারমধ্যপ্রাচ্য