রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, প্রকাশ্যে ভোট দেবেন সংসদ সদস্যরা প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬ দীর্ঘ ৩৫ বছর পর দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য এই নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সব ধরনের আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে এবারের নির্বাচনে ভোটারদের জন্য গোপন ব্যালটে ভোট দেওয়ার কোনো সুযোগ থাকছে না। সংসদ সদস্যরা সরাসরি প্রকাশ্যে ‘ওপেন’ ব্যালটে ভোট দেবেন। এর ফলে কে কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন, তা সেখানে উপস্থিত সবার কাছেই দৃশ্যমান থাকবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। SHARES রাজনীতি বিষয়: নির্বাচন কমিশনব্যালটরাজনীতিরাষ্ট্রপতি নির্বাচনসংসদ সদস্য