শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ৩ জন গ্রেপ্তার প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬ শরীয়তপুরের নড়িয়া উপজেলার গাগরীজোড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি পালনকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ঢাকা-শরীয়তপুর সড়কে এই মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ‘১৫ আগস্ট উপলক্ষে শোক র্যালি’ লেখা একটি ব্যানার নিয়ে শতাধিক ব্যক্তি ঢাকা-শরীয়তপুর সড়ক ধরে হাঁটছেন। এ সময় তারা শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে বিভিন্ন স্লোগান দেন। অন্য একটি ভিডিওতে দেখা যায়, গাগরীজোড়া এলাকায় কোটাপাড়া সেতুর ঢালে মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করা হচ্ছে, যার ফলে সড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থল পালং মডেল থানার কাছাকাছি হওয়ায় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজনকে তিনটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন শরীয়তপুর সদর উপজেলার তুষার আহমেদ (২৩), আল আমিন সরদার (২৬) এবং রিয়াদ মুন্সি (৪৯)। সোমবার রাতেই তাদের নড়িয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকালে নড়িয়া থানার এক এসআই বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: আওয়ামী লীগগ্রেপ্তারনড়িয়াশরীয়তপুরসন্ত্রাসবিরোধী আইন