দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর প্রকাশ্যে এলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কুমারভোগ এলাকায় সাবরিনা মঞ্জুর নামে একটি স্থানীয় উন্মুক্ত লাইব্রেরির উদ্বোধন করতে দেখা যায় তাকে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক এই উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক সমস্যা এবং সাবেক সরকারের সময়ে দায়িত্ব পালনের বিভিন্ন অভিজ্ঞতার বিষয়ে মতামত তুলে ধরেন।

এ সময় বিগত সময়ের অস্থিরতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, গত ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না এবং সেই সুযোগে ফ্যাসিস্টরা মব বা জনতা সৃষ্টির চেষ্টা চালিয়েছিল।

বর্তমান নির্বাচিত সরকারের কার্যক্রমের প্রশংসা করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা নিয়মতান্ত্রিক এবং জনগণের দ্বারা নির্বাচিত। তাই অনির্বাচিত সরকারের তুলনায় বর্তমান সরকারের শক্তি অনেক বেশি এবং তারা ভালো কাজ করছে, ভবিষ্যতেও আরও ভালো করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত