সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬ সিলেটে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত তিন শিশুর নাম উদ্বব বিশ্বাস, আদিল ও হুমায়রা। তারা হাসপাতালের পিআইসিই (PICU) ইউনিটে চিকিৎসাধীন ছিল। এই তিন শিশুর মৃত্যুর মধ্য দিয়ে সিলেটে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১৫১ জনে পৌঁছেছে। বর্তমানে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জন ভর্তি আছেন। SHARES স্বাস্থ্য বিষয়: ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালশিশু মৃত্যুসিলেটস্বাস্থ্যহাম