চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: ৮ মাসে আক্রান্ত ২১৮৬

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ক্রমান্বয়ে আশঙ্কাজনক রূপ নিচ্ছে। বর্ষা মৌসুমের শেষ ভাগে এসে অঞ্চলটিতে প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরের শুরুর দিকে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও জুন মাস থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। এরপর জুলাইয়ে আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী হয় এবং সবশেষ আগস্টে এসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। সেপ্টেম্বরের শুরুতেও ডেঙ্গু সংক্রমণের এই ধারাবাহিক বৃদ্ধি অব্যাহত রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮৬ জনে। এর মধ্যে শুধুমাত্র আগস্ট মাসেই আক্রান্ত হয়েছেন ১২০২ জন।