ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ড

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এটি চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ ডেঙ্গু শনাক্তের সংখ্যা।

সর্বশেষ এই পরিসংখ্যানসহ চলতি বছর সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে। এছাড়া এ বছর আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৪৬ জনে। এর আগে, রোববার (৩০ আগস্ট) ডেঙ্গুতে এক দিনে তিনজনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়েছিলেন এক হাজার ৯৭ জন।