দেশের বাজারে এলো ইনফিনিক্সের নতুন হট ৭০ প্রো ফাইভ-জি ফোন

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

দেশের বাজারে ইনফিনিক্স তাদের নতুন মাস্টার ফোন ‘Hot 70 Pro 5G’ নিয়ে এসেছে। ‘মাল্টি-ডাইমেনশনাল স্যাটিসফ্যাকশন, মাস্টার্স চয়েস’ থিমকে সামনে রেখে বাজারে আসা এই ডিভাইসটিতে পারফরম্যান্স, ফটোগ্রাফি, ডিজাইন ও ব্যাটারির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শক্তিশালী ফাইভ-জি কানেক্টিভিটির পাশাপাশি ফোনটিতে রয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ চিপসেট।

ফোনটির পারফরম্যান্স দীর্ঘ সময় ফাস্ট ও স্মুথ রাখার জন্য এতে ইনফিনিক্সের ৭২-মান্থ ফ্লুয়েন্সি টেকনোলজি যুক্ত করা হয়েছে। ডিভাইসটিতে রয়েছে ৬.৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে, যার ১৪৪ হার্টজ রিফ্রেশরেট গেমিং বা ভিজ্যুয়াল ব্যবহারের ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটো-ফোকাস ক্যামেরা রয়েছে, যা এআই র (AI RAW) ও লাইভ ফটো ফিচারের মাধ্যমে পর্যাপ্ত আলোয় নিখুঁত ছবি তুলতে সক্ষম। এছাড়া সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

ব্যাটারি সক্ষমতার দিকে নজর দিলে দেখা যায়, এতে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যা সারা দিনের নিরবচ্ছিন্ন ব্যাকআপ দেবে। ফোনটি ৮ জিবি র‍্যাম, ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে ইনফিনিক্স হট ৭০ প্রো ফাইভ-জি স্মার্টফোনটির অফিশিয়াল দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।