শ্রীমঙ্গলে বাগান বিলাসের রূপালী ও গোলাপি সৌন্দর্য নজর কাড়ছে পথচারীদের প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬ মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোড এলাকার একটি বাড়ির বাগানে ফুটে থাকা দৃষ্টিনন্দন বাগান বিলাস (বোগেনভিলিয়া) ফুল পথচারীদের নজর কাড়ছে। উজ্জ্বল গোলাপি রঙের অসংখ্য ফুলে গাছটি এমনভাবে সেজেছে যে, তা প্রকৃতির আপন রঙে মোহনীয় করে তুলেছে চারপাশ। শনিবার দুপুরে কলেজ রোডের বাসিন্দা মিজানুর রহমান আলমের বাসার বাগান থেকে এই মনোমুগ্ধকর দৃশ্যের ছবি ধারণ করা হয়। ছবিতে দেখা যায়, একটি গাছের ডালে গুচ্ছ গুচ্ছ উজ্জ্বল গোলাপি বাগান বিলাস ফুটে আছে। সবুজ পাতার মাঝে এমন আকর্ষণীয় রঙের উপস্থিতি প্রকৃতিপ্রেমীদের সহজেই মুগ্ধ করে। বোটানিক্যাল ভাষায় বোগেনভিলিয়া বা বাগান বিলাস (Bougainvillea sp.) হলো নিক্টাজিনেসি (Nyctaginaceae) পরিবারের অন্তর্ভুক্ত একটি কাঁটাযুক্ত উদ্ভিদ। এটি মূলত একটি জনপ্রিয় আলংকারিক লতা, ঝোপ কিংবা ছোট গাছ হিসেবে পরিচিত। বাহারি রঙের পুষ্পবিন্যাস বাড়ির আঙিনা, বাগান ও সড়কের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তোলে। শ্রীমঙ্গলের সবুজ প্রকৃতির সঙ্গে বাগান বিলাসের এই রঙিন উপস্থিতি শহরের সৌন্দর্যেও যোগ করেছে ভিন্ন মাত্রা। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES ফিচার বিষয়: প্রকৃতিফুলবাগান বিলাসমৌলভীবাজারশ্রীমঙ্গল