দেশে হাম ও হামের উপসর্গে ৯৭৯ শিশুর মৃত্যু প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬ দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা প্রায় এক হাজারে পৌঁছেছে। গত ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সাড়ে পাঁচ মাসে এ রোগে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মোট ৯৭৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৮০ শিশুর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩১ জন শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭২ জন এবং হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে। প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৮৪ জনে। এর পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ লাখ ৫৯ হাজার ১৫০ শিশু। আক্রান্ত শিশুদের একটি বড় অংশকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৯ হাজার ৫১৯টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। SHARES জাতীয় বিষয়: আক্রান্ত শিশুশিশুমৃত্যুস্বাস্থ্য অধিদপ্তরহামহামের উপসর্গ