রাঙ্গামাটির লংগদুতে স্পিডবোটে আসা ৯ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযানে নারীসহ মোট নয়জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার পরিদর্শক (তদন্ত) স্বরজিৎ দে। তিনি জানিয়েছেন, আটককৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র অনুযায়ী, স্পিডবোটে করে ওই রোহিঙ্গারা লংগদুতে এসেছিল।

আটককৃত নয়জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. সাব্বির, নুমাইর, শাওন, আব্দুল হাফেজ, নুরুল আমিন, মো. হোসেন, তৈয়ব, সাবিকুন এবং তহুরা।