থাইল্যান্ডের পাত্তায়ায় নোঙর করল মার্কিন বিমানবাহী রণতরি প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬ টানা ২৫০ দিন সমুদ্রসীমায় দায়িত্ব পালনের পর পারমাণবিক শক্তিচালিত মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন থাইল্যান্ডের উপকূলীয় শহর পাত্তায়ায় নোঙর করেছে। এই রণতরিটিতে প্রায় পাঁচ হাজার সেনাসদস্য দায়িত্বরত রয়েছেন, যাদের বিশ্রামের সুযোগ করে দিতেই এই বিরতি দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এই রণতরিটি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকার লক্ষ্যেই এই দীর্ঘ সমুদ্রযাত্রা সম্পন্ন করে জাহাজটি বর্তমানে থাইল্যান্ড উপকূলে অবস্থান করছে। SHARES আন্তর্জাতিক বিষয়: ইউএসএস আব্রাহাম লিঙ্কনথাইল্যান্ডপাত্তায়ামার্কিন রণতরিসামরিক