পর্বতারোহীদের মূত্র ও জ্বালানির তাপে গলছে এভারেস্টের হিমবাহ

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের পরিবেশগত ঝুঁকি নিয়ে নতুন এক গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নেপালের এভারেস্ট অঞ্চলের খুম্বু হিমবাহের ওপর অবস্থিত এভারেস্ট বেজ ক্যাম্পে পর্বতারোহীদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে হিমবাহটি দ্রুত গলছে বলে গবেষকরা জানিয়েছেন।

আন্তর্জাতিক একদল গবেষকের করা এই গবেষণায় দেখা গেছে, পর্বতারোহীদের ব্যবহৃত জ্বালানির তাপ এবং সরাসরি হিমবাহের ওপর মূত্র বিসর্জনের ফলে প্রতিবছর প্রায় ২ হাজার ৫০০ টন বরফ ও তুষার গলে যাচ্ছে। এভারেস্ট বেজ ক্যাম্পটি মূলত এই খুম্বু হিমবাহের ওপরই অবস্থিত। এই গবেষণার ফলাফল ‘রিজিওনাল এনভায়রনমেন্টাল চেঞ্জ’ নামক জার্নালে প্রকাশিত হয়েছে।