কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পর্যটকবাহী বাস, আহত ১৫ প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬ পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘আইকনিক পরিবহন’-এর একটি ডাবল ডেকারের স্লিপার বাস রাস্তার পাশের পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ২০-২৫ জন পর্যটক নিয়ে বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সকালে কলাপাড়ার খলিলপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি অগভীর পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ছয়জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বাসটিতে থাকা পর্যটকরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী। তারা কুয়াকাটা ভ্রমণের জন্য বাসটি রিজার্ভ করেছিলেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কেউ নিহত হননি, তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। SHARES দুর্ঘটনা বিষয়: কলাপাড়াদুর্ঘটনাপটুয়াখালীপর্যটকবাস দুর্ঘটনা