লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬ লক্ষ্মীপুরে মর্মান্তিক এক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে মজুচৌধুরীহাট সড়কের পাশে অবস্থিত একটি পুকুরে গোসল করতে নেমে দাদা ও তার দুই নাতি-নাতনি পানিতে ডুবে মারা যান। নিহতরা হলেন দাদা আবু সিদ্দিক (৫০) এবং তার নাতি পিয়াস হোসেন (৯) ও নাতনি পমি আক্তার (৯)। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে তারা ওই পুকুরে গোসল করতে নেমেছিলেন। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। SHARES দুর্ঘটনা বিষয়: দুর্ঘটনাপানিতে ডুবে মৃত্যুমজুচৌধুরীহাটলক্ষ্মীপুরশোক