ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্দেশ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জগন্নাথপুরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, এই বিপুল পরিমাণ বরাদ্দের মাধ্যমে সারা দেশের ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।