মাদরাসা ছাত্রদের মধ্যে মাদকের প্রবণতা নেই: জামায়াত আমির

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মাদরাসা ছাত্রদের নিয়ে মন্তব্য করেন। তিনি দাবি করেন, মাদরাসার ছাত্ররা মাদক সেবন থেকে সম্পূর্ণ দূরে থাকে। তিনি বলেন, মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না। ইয়াবা বা গাঁজা সেবনের কোনো নজির নেই। এমনকি খুব ব্যতিক্রমী কিছু ঘটনা ছাড়া মাদরাসার কোনো ছাত্রের ঠোঁটে সিগারেটও দেখা যাবে না।

একই অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন যে, সরকার জনস্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। সরকারের এই ব্যর্থতার কারণেই ১১টি দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে। ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথ—উভয় স্থানেই সমানভাবে সরব থাকবে।

এ সময় তিনি দেশের কওমি শিক্ষার মানোন্নয়নের বিষয়ে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত