মাগুরায় অনুমোদনহীন গুদামে অভিযান, ২৮৮ বস্তা সার জব্দ প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৬ মাগুরার শ্রীপুর উপজেলার টিকারবিলা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৮৮ বস্তা সার উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আমলসার ইউনিয়নের এই বাজারে অভিযানটি পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দেখা যায়, ব্যবসার কোনো বৈধ অনুমোদন ছাড়াই গুদামে বিপুল পরিমাণ সার মজুত করে রাখা হয়েছিল। এই অনিয়মের দায়ে গুদামের মালিক জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাগুরার শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। SHARES অন্যান্য বিষয়: কারাদণ্ডভ্রাম্যমাণ আদালতমাগুরাশ্রীপুরসার