জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার আগে চীনা স্যাটেলাইট ছবি পেয়েছিল ইরান প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে গত জুলাইয়ে চালানো প্রাণঘাতী হামলার আগে ইরান চীনা কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে ওই ঘাঁটির উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুদ্ধ চলাকালে ইরানকে চীনের দেওয়া সহায়তার সরাসরি প্রাণঘাতী প্রভাব যে মার্কিন সেনাদের ওপর পড়েছে, এটিই এখন পর্যন্ত তার সবচেয়ে বড় ও স্পষ্ট প্রমাণ। তবে কোন কোন চীনা প্রতিষ্ঠান ইরানকে এসব স্যাটেলাইট ছবি সরবরাহ করেছে, সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাননি। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব জর্ডানে অবস্থিত মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে হামলার ঘটনার সঙ্গে এই স্যাটেলাইট ছবিগুলোর সরাসরি যোগসূত্র রয়েছে। গত জুলাই মাসে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জর্ডানের ওই বিমানঘাঁটির আবাসিক এলাকায় আঘাত হানে। এতে ৩ জন মার্কিন সেনা নিহত হন। হামলার সময় সেখানে অবস্থানরত মার্কিন সেনারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। SHARES আন্তর্জাতিক বিষয়: ইরানচীনজর্ডানমার্কিন সেনাযুক্তরাষ্ট্রস্যাটেলাইট ছবি