উত্তরখানে গোপন বৈঠকের সময় নিষিদ্ধ যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬

রাজধানীর উত্তরখান এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের আট নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরখানের তালতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে তালতলা এলাকায় পুলিশি অভিযান পরিচালিত হয়। এ সময় গোপনে বৈঠক করার অভিযোগে ওই আট নেতাকে গ্রেপ্তার করা হয়।