বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা অমিত শাহের প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬ ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শাসিত সব রাজ্যে বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারের এই উদ্যোগের ফলে ভারতে বসবাসকারী বিশাল মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ভারতে বসবাসকারী ১৪০ কোটি মানুষের ক্ষেত্রে ফৌজদারি আইন অভিন্ন হলেও, বিয়ে, বিবাহবিচ্ছেদ এবং উত্তরাধিকারের মতো ব্যক্তিগত বিষয়গুলো এতদিন ধর্মীয় আইন অনুযায়ী পরিচালিত হয়ে আসছিল। ক্ষমতাসীনদের এই নতুন উদ্যোগের ফলে ব্যক্তিগত আইনের এই কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। SHARES রাজনীতি বিষয়: অমিত শাহইউসিসিবিজেপিভারতমুসলিম