চাঁপাইনবাবগঞ্জে আরবান শিশু-কিশোর মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সদর হাসপাতাল রোডের পিয়ারা বাগানে আরবান শিশু-কিশোর মিনি ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করে হাবিব মোড়ল ফাউন্ডেশন। খেলাটিকে কেন্দ্র করে স্থানীয় শিশু ও কিশোরদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মুক্তা, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আ. রহমান (অনু) এবং জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান (মজি)। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম (তালুকদার) সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে আয়োজক কমিটির পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: ক্রীড়া আয়োজনগোলাম জাকারিয়াচাঁপাইনবাবগঞ্জফুটবল টুর্নামেন্টহাবিব মোড়ল ফাউন্ডেশন