ইয়েমেনের আল-জাওফে হুথিদের ড্রোন ভূপাতিত করার দাবি সরকারি বাহিনীর প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইয়েমেনের আল-জাওফ প্রদেশে হুথি গোষ্ঠীর একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই দাবি জানানো হয়। সরকারি বাহিনীর পক্ষ থেকে ড্রোনটি ভূপাতিত করার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। দেশটিতে ইয়েমেন সরকারের সামরিক বাহিনী এবং হুথি যোদ্ধাদের মধ্যে সংঘাত বর্তমানে চরম আকার ধারণ করেছে। সরকারি বাহিনী ও সৌদি বিমানবাহিনীর সঙ্গে হুথি যোদ্ধাদের সংঘর্ষে গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুই প্রদেশে মোট ৬৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৩ জন ইয়েমেনি সেনা সদস্য এবং ৪০ জন হুথি যোদ্ধা রয়েছেন। প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২৬ SHARES আন্তর্জাতিক বিষয়: আল-জাওফইয়েমেনড্রোনসংঘাতহুথি