জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রবিবার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার জন্য পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার দেশে ফিরেছেন।