চট্টগ্রামের প্রবর্তক সংঘে নতুন পূজামণ্ডপের উদ্বোধন প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় অবস্থিত প্রবর্তক সংঘ (বাংলাদেশ) প্রাঙ্গণে এক উৎসবমুখর ধর্মীয় আবহে নবনির্মিত পূজামণ্ডপের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টায় শ্রীশ্রী কৈবল্যধামের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টচার্য্য ধর্মীয় শাস্ত্রীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে এই মণ্ডপের শুভ উদ্বোধন করেন। দেশের অন্যতম মানবসেবামূলক এই প্রতিষ্ঠানে নতুন মণ্ডপটিকে ঘিরে সকাল থেকেই দর্শনার্থী ও ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। এছাড়া শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের পৌরহিত্যে অনুষ্ঠানে বিশেষ গীতা যজ্ঞ ও গীতাপাঠ সম্পন্ন হয়। অনুষ্ঠানের পরের পর্বে প্রবর্তক সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পূজামণ্ডপ উদ্বোধন উপ-পরিষদের আহ্বায়ক অধ্যাপক শ্রী বনগোপাল চৌধুরী। আলোচনা সভায় অংশগ্রহণ করে বিশিষ্ট অতিথিবৃন্দ ও মহারাজরা বলেন, প্রবর্তক সংঘের এই নান্দনিক পূজামণ্ডপটি শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাতে বিশেষ ভূমিকা রাখবে। তারা বর্তমান কার্যকরী পরিষদের এই উদ্যোগের প্রশংসা করে আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে নিবাসী শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা নতুন করে উজ্জীবিত হওয়ার সুযোগ পাবেন এবং ভবিষ্যতে মানবতার সেবায় নিজেদের আরও বেশি নিয়োজিত করতে সক্ষম হবেন। আলোচনা সভায় মহারাজবৃন্দ বলেন, দেশের ঐতিহ্যবাহী প্রবর্তক সংঘে এত মনোরম পূজামণ্ডপ নির্মিত হওয়ায় সংঘের শিক্ষক-শিক্ষিকা এবং সব নিবাসী ছাত্র-ছাত্রীর মধ্যে মানবিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক ভাবধারায় উজ্জীবিত হয়ে জীবনকে বিকশিত। তারা মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন উদযাপন পরিষদের সমন্বয়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ এবং এডভোকেট তৃষ্ণা ভট্টচার্য্য। সভায় আরও বক্তব্য রাখেন সংঘের সম্পাদক ও চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. পীষুশ দত্ত, এবং সংঘের আজীবন সদস্য বাবু গোবিন্দ প্রসান মহাজন ও অমিত হোড়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য ড. রনজিত চৌধুরী, ডা. বিদ্যুৎ বিশ্বাস, লায়ন তপন কান্তি দত্ত, প্রকৌশলী প্রদীপ কুমার দাশ এবং এডভোকেট পরিমল চন্দ্র বসাকসহ সংঘের শিক্ষক, শিক্ষার্থী ও ভক্তবৃন্দ। SHARES অন্যান্য বিষয়: চট্টগ্রামধর্মীয় উৎসবপাঁচলাইশপূজামণ্ডপপ্রবর্তক সংঘ