জন্মসনদে ভুল তথ্যে অভিভাবকের ভোগান্তি, আট মাসে ১৭ কোটি আয়

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

কানিজের ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে, এবার সে বৃত্তি পরীক্ষায় অংশ নেবে। ২০১৫ সালে তিনি ছেলের জন্য শুধু ইংরেজিতে জন্মসনদ নিয়েছিলেন। কিন্তু বর্তমানে দুই ভাষায় সনদ পেতে জন্ম ও মৃত্যুনিবন্ধনের ওয়েবসাইটে গিয়ে তিনি দেখেন, সেখানে ছেলের বাংলা নাম লেখা হয়েছে ‘ক্‌জ্‌ক্‌ল্‌জ্‌’ এবং তাঁর স্বামীর নাম লেখা রয়েছে ‘লক্‌জ্‌ক্‌’।

ভুক্তভোগীরা জানিয়েছেন, নামের এমন অদ্ভুত ভুল তাঁরা নিজেরা করেননি, বরং নিবন্ধন কার্যালয় থেকেই এমন ত্রুটিপূর্ণ তথ্য যুক্ত হয়েছে। নাম ও ঠিকানা সংশোধনের জন্য নির্ধারিত ফি ৫০ টাকা। এই সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে এ বছরের প্রথম আট মাসে নাগরিকেরা সরকারি কোষাগারে মোট সাড়ে ১৭ কোটি টাকা ফি জমা দিয়েছেন।