মার্কিন নিষেধাজ্ঞায় বিপাকে ভারতের আট প্রযুক্তি প্রতিষ্ঠান

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬

আমেরিকান কর্মীদের চাকরির বাজার থেকে বঞ্চিত করার অভিযোগে মাইক্রোসফটসহ ভারতের টাটা, উইপ্রো ও ইনফোসিসসহ আটটি প্রযুক্তি প্রতিষ্ঠানের স্থায়ী শ্রম সার্টিফিকেশন (পিইআরএম) প্রোগ্রামে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। এমপ্লয়ার-স্পন্সরড গ্রিন কার্ড প্রক্রিয়ার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এইচ-১বি ভিসায় কর্মী নিয়োগের ক্ষেত্রে নজরদারি জোরদার এবং বিদেশি কর্মী নিয়োগের এই কর্মসূচিতে অনিয়মের অভিযোগ তোলার পর অ্যাডোবি, কগনিজেন্ট, এইচসিএল এবং ক্যাপজেমিনির মতো প্রতিষ্ঠানগুলোকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

বড় প্রযুক্তি ও আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলো পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন বা পিইআরএম-কে প্রধান এমপ্লয়ার-স্পন্সরশিপ মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। মার্কিন সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞার কবলে পড়া এই আটটি আইটি কোম্পানির কোনো নতুন পিইআরএম আবেদন গ্রহণ করা হবে না এবং আগের পেন্ডিং থাকা কোনো আবেদনও প্রক্রিয়াজাত করা হবে না।