হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,১২২

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন।

চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২২ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২০ জনের মৃত্যু হয়েছে।