মেক্সিকোর পুয়ের্তো মাদেরোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রকাশিত: ৩:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

মেক্সিকোর পুয়ের্তো মাদেরোতে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৭ জুলাই) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল।

প্রশান্ত মহাসাগরীয় বন্দর ও মৎস্যজীবী শহর পুয়ের্তো মাদেরো গুয়াতেমালা সীমান্ত থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্পের পর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, নিকটবর্তী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কিছু অংশে সুনামির ঝুঁকি রয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলীয় এলাকাগুলোতে বিপজ্জনক সুনামি ঢেউ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।