বোমা হামলার আশঙ্কায় সারা দেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৬ বোমা হামলার আশঙ্কায় দেশের সবকটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের প্রতিটি এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের সূত্র জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে এই বোমা হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রতিটি জেলায় রাতের বেলার টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। দায়িত্ব পালনকালে যেকোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য সদর দপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, এই সতর্কবার্তা বেতার বার্তার মাধ্যমে সারা দেশে পাঠানো হয়েছে এবং বিভিন্ন ইউনিট প্রধানদেরও ম্যাসেজের মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে। SHARES অন্যান্য বিষয়: নিরাপত্তাপুলিশবাংলাদেশবোমা-হামলাহাই অ্যালার্ট