এসএসসি পরীক্ষা: ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কোনো শিক্ষার্থী প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৬ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছরের তুলনায় এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার শূন্য পাস করা ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া দেশের বাইরে থাকা একটি কেন্দ্র থেকেও কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। গত বছর অর্থাৎ পূর্ববর্তী পরীক্ষার তুলনায় এবার শূন্য পাসের চিত্রটি বেশ উদ্বেগজনক। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি, যা এবার ১৭৮টি বেড়ে ৩১২টিতে দাঁড়িয়েছে। অন্যদিকে, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। গত বছর যেখানে ৯৮৪টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল, এবার তা কমে দাঁড়িয়েছে ৬৬৯টিতে। এবার দেশের মোট ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল, যেখানে গত বছর অংশ নিয়েছিল ৩০ হাজার ৮৮টি প্রতিষ্ঠান। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ k৬৬০ জন শিক্ষার্থী। SHARES শিক্ষা বিষয়: এসএসসি পরীক্ষাএসএসসির ফলাফলড. আ ন ম এহছানুল হক মিলনশিক্ষা বোর্ডশিক্ষা মন্ত্রণালয়শূন্য পাস