এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, ফেল প্রায় ৭ লাখ প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হারে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই হিসেবে এ বছর পাসের হার গত বছরের তুলনায় ৬ দশমিক ২০ শতাংশ কমেছে। SHARES শিক্ষা বিষয়: এসএসসিপরীক্ষার ফলপাসের হারবাংলাদেশ শিক্ষাশিক্ষা বোর্ড