ইয়েমেনে মার্কিন হামলায় ১৫৩ বেসামরিক নাগরিক নিহত

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

গত বছর ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চালানো মার্কিন বিমান হামলায় ১৫৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এই সামরিক অভিযানে আরও ২৪৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল-এর একটি প্রতিবেদনে পেন্টাগনের নথির বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। মার্কিন কংগ্রেসের কাছে পেন্টাগনের দেওয়া ১২ পৃষ্ঠার ওই প্রতিবেদনে হতাহতের এই পরিসংখ্যান তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাসে চালানো তিনটি নির্দিষ্ট সামরিক অভিযানের সময় এই হতাহতের ঘটনাগুলো ঘটে।