ঘোড়ার মাংস বিক্রিকাণ্ডে জামালপুরের ছাত্রদল নেতা বহিষ্কৃত প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬ জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংস বিক্রির একটি ঘটনায় জড়িত থাকার দায়ে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মেহেদীকে বহিষ্কার করা হয়েছে। গত ২৬ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়। ঘটনার সূত্রপাত গত ২৩ আগস্ট, যখন জামালপুরের নরুন্দিতে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ পাঁচজনকে আটক করে পুলিশ। অভিযোগ রয়েছে যে, স্থানীয়দের হাতে ধরা পড়া ওই চক্রের চার সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর না করে অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছিলেন ছাত্রদল নেতা মেহেদী। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় কমিটি তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। তবে বহিষ্কৃত এই নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বৃহস্পতিবার বিকেলে নরুন্দি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান মেহেদী দাবি করেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে এই ঘটনায় জড়ানো হয়েছে। তিনি দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং এলাকায় মাদকের বিরুদ্ধে সক্রিয় অবস্থানের কারণেই তার বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হচ্ছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: অপরাধঘোড়ার মাংসছাত্রদলজামালপুরবহিষ্কার