ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে চলতি বছরের ২৭ আগস্ট পর্যন্ত মোট চার বছর দুই মাসে এই রুটে ৫৪৮টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত বিস্তৃত এই এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় এ পর্যন্ত ১৪৭ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৭৪ জন যাত্রী ও পথচারী।