জামালপুরে বদ্ধ ঘর থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

জামালপুর শহরের দক্ষিণ কাচারিপাড়া এলাকার স্বপ্নপুরী আবাসিক এলাকার বকুল ভিলা ভবনের একটি কক্ষ থেকে ইসরাত জাহান রিমা (২৫) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে এই মরদেহ উদ্ধার করে।

নিহত ইসরাত জাহান রিমা জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বদ্ধ ঘর থেকে দুর্গন্ধ পাওয়ার পর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন।