চরভদ্রাসনে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬ ফরিদপুরের চরভদ্রাসনে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড এবং কৃষি সহায়তা উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ফেনীর ফুলগাজী উপজেলার পাইলট হাইস্কুল মাঠ থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে চরভদ্রাসন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল এই কার্যক্রমটি সরাসরি প্রদর্শন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে ৩নং চরভদ্রাসন ইউনিয়নের বিএস ডাংগী ব্লকের মোট ৮৪৮ জন কৃষককে পর্যায়ক্রমে এই কৃষক কার্ড প্রদান করা হবে। এই তালিকার অন্তর্ভুক্ত ৮৪৮ জন কৃষকের মধ্যে আজ ৬০২ জন ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষককে কৃষি উপকরণ সহায়তা হিসেবে ২৫০০ টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর জেলার উপ-পরিচালক মো. শাহাদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলী এবং উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লাসহ অন্যান্যরা। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES কৃষি বিষয়: কৃষক কার্ডকৃষি উপকরণকৃষি সহায়তাচরভদ্রাসনফরিদপুর