কক্সবাজার বিমানবন্দরের নতুন বোর্ডিং ব্রিজে প্রথম যুক্ত হলো ইউএস-বাংলা প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে আধুনিক সেবা প্রসারের অংশ হিসেবে প্রথমবারের মতো বোর্ডিং ব্রিজের সঙ্গে যুক্ত হয়ে বিমান পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। শনিবার (১৭ অক্টোবর) এয়ারলাইনসটির বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের ‘বিএস ১৪৫’ ফ্লাইটের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ সেবাটির উদ্বোধন করে। বোর্ডিং ব্রিজের সুবিধার কারণে যাত্রীরা এখন থেকে বিমানবন্দর টার্মিনাল ভবন থেকে সরাসরি উড়োজাহাজে ওঠানামা করতে পারছেন। এর ফলে যাত্রী চলাচলে বাড়তি স্বাচ্ছন্দ্য আসার পাশাপাশি বিমানবন্দরে আধুনিক যাত্রীসেবার সুযোগ ও সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, তারা যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভ্রমণ অভিজ্ঞতাকে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন করতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এয়ারলাইনস কর্তৃপক্ষের আশা, সেবা সম্প্রসারণের এই উদ্যোগ বিমানবন্দরে আধুনিক যাত্রীসেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। SHARES জাতীয় বিষয়: ইউএস-বাংলা এয়ারলাইনসকক্সবাজার বিমানবন্দরফ্লাইট বিএস ১৪৫বোর্ডিং ব্রিজবোয়িং ৭৩৭-৮০০যাত্রীসেবা