ফিরিঙ্গীবাজারে পূজা কমিটির সঙ্গে ব্যবসায়ী দিলদার আহমেদের মতবিনিময় প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে চট্টগ্রামের ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে দুর্গা পূজা উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নগর বিএনপির সাবেক সহ-সভাপতি এমএ হালিম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্যসচিব জাহেদ আহমেদ। এতে স্থানীয় পূজামণ্ডপগুলোর কমিটির নেতৃবৃন্দ অংশ নিয়ে উৎসব আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। সভায় ব্যবসায়ী দিলদার আহমেদ দিলু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের খোঁজখবর নেন এবং সকলকে পূজার শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, এলাকার সন্তান হিসেবে আমি সবসময় মানুষের প্রয়োজনে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। এলাকার সামগ্রিক উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সভাপতির বক্তব্যে এমএ হালিম জানান, দিলদার আহমেদ দিলু দীর্ঘ সময় ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে আছেন এবং স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষাগত মানোন্নয়নেও ভূমিকা রাখছেন। সভায় নগর যুবদল নেতা মোর্শেদ আহমেদ, ওয়ার্ড যুবদল নেতা ইফতেখার উদ্দিন, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফসারুল করিম টিটু ও তোফায়েল আহমেদ, এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল ইসলাম রনি, শেখ মো. জুবরাজ ও কামরুলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পূজামণ্ডপগুলোর কমিটির নেতৃবৃন্দের হাতে দিলদার আহমেদ দিলুর পক্ষ থেকে অনুদান তুলে দেওয়া হয়। SHARES জাতীয় বিষয়: চট্টগ্রামদিলদার আহমেদ দিলুদুর্গা পূজাফিরিঙ্গীবাজারমতবিনিময়