আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে ইরান আন্তরিক নয়: রুবিও প্রকাশিত: 11:02 AM, July 22, 2026 মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই আলোচনার পথে প্রধান বাধা হিসেবে ইরানকে দায়ী করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মতে, ইরান আলোচনা করার ক্ষেত্রে মোটেও আন্তরিক নয়। বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে রুবিও এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন যে, ওয়াশিংটন বর্তমানে বিদ্যমান মতপার্থক্য কমিয়ে আলোচনার মাধ্যমে একটি কার্যকর সমাধান খুঁজে পেতে আগ্রহী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যদি ইরান আলোচনার টেবিলে আন্তরিকতা প্রদর্শন করে, তবে যুক্তরাষ্ট্রও সেই পথে থাকবে। কিন্তু ইরান যদি আন্তরিক না হয়, তবে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের স্বার্থ রক্ষায় যা কিছু করা প্রয়োজন, ওয়াশিংটন তা করতে দ্বিধা করবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। SHARES আন্তর্জাতিক বিষয়: আন্তর্জাতিক সম্পর্কইরানমধ্যপ্রাচ্যমার্কো রুবিওযুক্তরাষ্ট্র