সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ প্রকাশিত: 11:30 PM, July 22, 2026 ইরানকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের ঘোষিত নৌ-অবরোধের কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে সরকারের এই অবস্থান তুলে ধরা হয়েছে। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের এই নৌ-অবরোধের ঘোষণার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার। SHARES জাতীয় বিষয়: নৌ অবরোধপররাষ্ট্র মন্ত্রণালয়বাংলাদেশসৌদি-আরবহুতি বিদ্রোহী